বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

৩৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা করল সরিষাবাড়ী পৌরসভা

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:১৪ অপরাহ্ন
%E0%A7%A9%E0%A7%AD %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A7%A8%E0%A7%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৭ কোটি ২২ লাখ ৪২ হাজার ৬২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার পৌরসভার হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৪৩ টাকা। অপরদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ৫৭৭ টাকা। এছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৪৬৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করীম, সহকারী প্রকৌশলী ফয়সাল হোসেন বখশী, হিসাবরক্ষক মো. হাবিবুর রহমান, বাজার পরিদর্শক হুমায়ূন কবীর শ্যামল এবং কর আদায়কারী মিয়া হাসান মাহমুদ মুন্নাফ।

এছাড়া পৌর সহায়ক কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক লিজা রিছিল বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসী আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By