শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

আওয়ামী লীগের প্রবীণ নেতার মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ছোট ভাই সরোয়ার মিয়া জানান, মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন বলেন, অ্যাডভোকেট হাফেজ আহমদ ছিলেন অত্যন্ত সজ্জন ও নির্বিবাদী মানুষ। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। আইনজীবী হিসেবে যেমন দক্ষ ছিলেন, তেমনি মানুষের সঙ্গে তার আচরণ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। আইনি সহায়তা নিতে আসা মানুষের প্রতিও তিনি ছিলেন সদালাপী এবং কখনো কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না।

তিনি আরও জানান, হাফেজ আহমদ ফেনী ডায়াবেটিক সমিতি, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি ও ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে ফেনীবাসী একজন দক্ষ আইনজীবী ও সমাজসেবীকে হারাল।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শাহজাহান সাজু জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ছাত্রজীবনে তিনি ফেনী মহকুমা ছাত্রলীগের নেতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By