শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় নিয়ে ফিফার বিরুদ্ধে ইরানের মামলা

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের বোস্টন ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। ইরানি-আমেরিকান নাগরিক লোতফোল্লাহ কাওয়েহ আফরাসিয়াবি ৯ কোটি ১০ লাখ ইরানির পক্ষে এ মামলা দায়ের করেছেন। মামলায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও বিবাদী করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে।

মামলায় দাবি করা হয়েছে, মিসরের বিপক্ষে ম্যাচে ইরানের ডিফেন্ডার শোজায়ে খলিলজাদেহর করা গোলটি ভিএআরের মাধ্যমে অফসাইডের অজুহাতে বাতিল করা হয়, যা ছিল ‘স্পষ্ট বৈষম্যমূলক’ সিদ্ধান্ত। আফরাসিয়াবির অভিযোগ, গোলটি বহাল থাকলে ইরান ম্যাচটি জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে পারত।

এ ছাড়া মামলায় বলা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ইরান জাতীয় দল এবং তাদের সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যার ফলে ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

৬৮ বছর বয়সী লোতফোল্লাহ কাওয়েহ আফরাসিয়াবি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের পারমাণবিক আলোচনা দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্বকাপ চলাকালে ইরান দলকে যুক্তরাষ্ট্রে রাতযাপনের অনুমতি দেওয়া হয়নি, তাদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিতে হয়েছে এবং দলের ১১ সদস্যের ভিসাও প্রত্যাখ্যান করা হয়েছে। তার ভাষ্য, এসব পরিস্থিতিতে সমান সুযোগ ও প্রস্তুতির পরিবেশ নিশ্চিত করতে ফিফার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল।

আফরাসিয়াবি বলেন, মার্কিন সরকারের এসব পদক্ষেপ শুধু তাকে নয়, কোটি কোটি ইরানিকেও অপমানিত করেছে। মামলায় জয়ী হলে ক্ষতিপূরণের অর্থের একটি অংশ ইরানের তরুণদের ক্রীড়া উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে বিশ্বকাপের স্টেডিয়ামে ইরানের ইসলামি বিপ্লব-পূর্ব জাতীয় পতাকা প্রদর্শনের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে করা আরেকটি মামলায় গত জুনে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ফিফার পক্ষেই রায় দেয়। ফিফার নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপের স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা বা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ।

সূত্র: wanaen.com



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By