সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে জয় পাবে কোন দল, জানাল অপ্টা

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। কাগজে-কলমে লিওনেল মেসিদের ফেবারিট ধরা হলেও এই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

অস্ট্রিয়াও বিশ্বকাপ শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। শুধু তাই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে তারা। সর্বশেষ ১২ ম্যাচে অস্ট্রিয়ার রেকর্ডও ঈর্ষণীয়—১০ জয়, ১ ড্র এবং ১ হার।

এদিকে পরিসংখ্যানও পুরোপুরি আর্জেন্টিনার পক্ষে কথা বলছে না। ১৯৮২ সালের পর কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচই জিততে পারেনি আলবিসেলেস্তেরা। ফলে দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার। তিনি বলেন, “আমরা জানি আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল। আমরা তাদের সম্মান করি, তবে নিজেদের সামর্থ্যের ওপরও আমাদের বিশ্বাস আছে। নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা যে কোনো দলের জন্যই সমস্যার কারণ হতে পারি।”

তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকেই। অপ্টা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭ শতাংশ।

গ্রুপের সমীকরণও আর্জেন্টিনার অনুকূলে। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এবং অন্য ম্যাচে জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জয় না পেলে, এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে আর্জেন্টিনা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায়। ফলে জয়, রেকর্ড এবং নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By