বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান

চলন্ত ট্রেনের নিচে পরে ঝরে গেল যুবকের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A7

একটি পরিবারের সব স্বপ্ন, আশা আর ভবিষ্যতের আলো যেন মুহূর্তেই নিভে গেল। গাইবান্ধা শহরে চলন্ত ট্রেনের নিচে পড়ে সিহাবুল ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৯ জুন) গাইবান্ধা রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) সাহেব গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাবুল ইসলাম গাইবান্ধা শহরের কালিবাড়ী পাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বাবা গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশন অতিক্রম করে বগুড়ার দিকে যাওয়ার সময় সিহাবুল ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিহাবুলের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, তার ছেলে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) সাহেব গণি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By