বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

অনিয়মের সংবাদ প্রকাশ, সেই সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক 

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে কৌশলে ডেকে নিয়ে মারপিট ও আটক করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে। আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে কিসামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত সাংবাদিক সাহেব আলী (৩৫) দৈনিক চট্টগ্রাম লাইভ পত্রিকায় কাজ করেন। তিনি গত ৮ জুন দৈনিক চট্টগ্রাম লাইভ পত্রিকায় “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে সংবাদ প্রকাশ করে। পরের দিন মঙ্গলবার বড়ভিটা হতে সাংবাদিক সাহেব আলী ও ডিআরবি’র সাংবাদিক লিওন (২৬) মোটরসাইকেল যোগে বড়ভিটা হতে বেড়গাড়ীর দিকে যাচ্ছিল।

এসময় ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় পৌছলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (৪৮) কয়েকজন লোকসহ তাদেরকে পথরোধ করে সাহেব আলীকে টেনে হেচড়ে স্কুলের ক্লাস রুমের সামনে নিয়ে গিয়ে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আলমগীর সাহেব আলীকে জড়িয়ে ধরেন ও প্রধান শিক্ষক কিল ঘুষি ও মারপিট করে। অপর সাংবাদিক লিওন ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করে। পরে সাংবাদিক সাহেব আলীকে অফিস রুমে আটক করে মারপিট করে । খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে । আহত সাংবাদিককে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ ৪ জনের নামে রাতেই একটি মামলা দায়ের হয়েছে। আহত সাংবাদিক সাহেব আলী জানান, আমি প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমাকে তিনি ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করেছেন। এর আগে গত ৮ জুন দেশের প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন অথচ আপনি সঠিক সময়ে স্কুলে আসেন না প্রশ্ন করা হলে এ প্রধান শিক্ষক বলেন, তারেক রহমানের এ গুলো অভিনয় বলে ব্যঙ্গ করে কথা বলেন। আমি প্রধান শিক্ষকের শাস্তি দাবী করছি। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে ওই প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন জানান, ওই প্রধান শিক্ষককে ইতোমধ্যে দেরিতে স্কুলে আসায় শোকজ করা হয়েছে। সাংবাদিককে মারপিটের ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কিশোরগঞ্জ থানার অফিসার (ওসি) লুৎফর রহমান জানান, প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By