ব্রেন টিউমার ও পরবর্তীতে ব্রেন ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
চিকিৎসা সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি, তবে বড় একটি অংশ সরিয়ে ফেলা হয়।
অস্ত্রোপচারের পর তিনি দীর্ঘমেয়াদি কেমোথেরাপি ও পরবর্তী সময়ে ওরাল থেরাপি গ্রহণ করছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৬০টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। বর্তমানে তার দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।
চিকিৎসকদের মতে, ক্যানসার যেখানে ছিল, এখনও সেখানেই রয়েছে এবং শরীরের অন্য অংশে ছড়ায়নি—যা কিছুটা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থায় বড় কোনো উন্নতি হয়নি।
নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের বরাতে জানা গেছে, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ধীরে ধীরে কথা বলতে পারলেও বাক্য গঠনে জড়তা রয়েছে। কয়েক মিনিট কথা বলার পর কথা বলতে অসুবিধা হয়। তার দৈনন্দিন জীবনও আগের মতো স্বাভাবিক নেই।
বর্তমানে তিনি লন্ডনে মেয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গেই তার সময় কাটছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি শেষে তার শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);