মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন-এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১টায় বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল ১০টায় জেলা ওয়ার্কার্স পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ। সভা পরিচালনা করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান।

সভায় বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা টি. এম. শাহজাহান তালুকদার, জেলা কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বরিশাল জেলা যুবমৈত্রীর সভাপতি জামাল উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান পান্নু, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রবিন বৈদ্য, রশিদ হাওলাদার, খলিলুর রহমান খলিল, আলাউদ্দীন খান, উপজেলা যুবমৈত্রী নেতা হানিফ হাওলাদার, সোহেল রানা এবং সাবেক জেলা ছাত্রমৈত্রী নেতা শামিল শাহরোখ তমাল।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, রাশেদ খান মেনন ১৯৬২ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারির যোদ্ধা ছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে রাশেদ খান মেননের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনাল রাজাকারদের বিচারের জন্য গঠন করা হলেও আজ মুক্তিযুদ্ধের সংগঠক রাশেদ খান মেননকে সেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তাকে পেছনে হাত বেঁধে নিয়ে যাওয়ার ঘটনাও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, অনেক বাম দল ওয়ার্কার্স পার্টিকে স্বৈরাচারের দোসর বলে আখ্যায়িত করেছে। অথচ তারাই দেশে মৌলবাদ ও অপসংস্কৃতির প্রসারে ভূমিকা রাখছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নেতারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশেদ খান মেননের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তারা আরও বলেন, ভিন্নমত ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে দমিয়ে রাখতেই এ ধরনের মামলা দায়ের করা হচ্ছে। রাশেদ খান মেননের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন নেতারা।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “রাশেদ খান মেননের মুক্তি চাই”, “মিথ্যা মামলা প্রত্যাহার কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By