মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বদনজর যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, পরিত্রাণের উপায়

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

বদনজর কোনো কুসংস্কার নয়। বাস্তবেই মানুষের কুদৃষ্টি বা বদনজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়। তাই নবী-রাসুলরাও এ ব্যাপারে সতর্ক থাকতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে (ইয়াকুব আ.) বলল, হে আমার পুত্ররা! (মিসরে প্রবেশের সময়) সবাই একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ কোরো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না।

বিধান শুধু আল্লাহরই। তাঁর ওপরই আমি ভরসা করি এবং তাঁরই ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের।’ (সুরা : ইউসুফ, আয়াত : ৬৭)

উল্লিখিত আয়াতে দেখা যাচ্ছে, দ্বিতীয়বার মিসরে যাত্রার প্রাক্কালে ইয়াকুব (আ.) তাঁর ছেলেদের উপদেশ দিয়ে বলেছেন, ‘তোমরা ১১ ভাই শহরের একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে না। নগরপ্রাচীরের কাছে পৌঁছে কয়েকজনে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে।

এর কারণ হিসেবে তাফসিরবিদরা বলেন, তিনি মূলত তাঁর সন্তানদের মানুষের বদনজর থেকে দূরে রাখতে এই পরামর্শ দিয়েছেন। কারণ তাঁর সন্তানরা ছিল অত্যন্ত সুদর্শন। তিনি আশঙ্কা করেছেন যে তাদের ওপর কারো কুদৃষ্টি পড়তে পারে। তাই তিনি সন্তানদের পৃথক দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন।

মহানবী (সা.)-এর বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়, বদনজর সত্য এবং এর দ্বারা মানুষের ক্ষতিসাধন হয়। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আমির বিন রাবিআহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, বদনজর সত্য। (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৬)

তাই নিজেদের সন্তান-সন্ততিসহ এমন বিষয়গুলো প্রদর্শনের ক্ষেত্রে সচেতন হওয়া আবশ্যক। এবং কারো কোনো সম্পদ দেখলে ‘মাশাআল্লাহ’, ‘বারাকাল্লাহ’ ইত্যাদি বলা আবশ্যক, অন্যথায় একটি বদনজর কিংবা বিস্ময়সূচক উক্তির কারণে অন্যের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু উমামা ইবনে সাহল (রা.) থেকে বর্ণিত, আমির ইবনে রবিআ সাহল ইবনে হানিফকে গোসল করতে দেখে বলেন, ‘আজ আমি যেই সুন্দর মানুষ দেখলাম, এই রকম কাউকেও দেখিনি, এমনকি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট দেখিনি।’

(আমিরের) এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহল সেখানে লুটিয়ে পড়ল। এক ব্যক্তি রাসুল (সা.)-এর খিদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসুলাল্লাহ! আপনি সাহল ইবনে হুনাইপ (বা হানিফ)-এর কিছু খবর রাখেন কি? আল্লাহর কসম! সে মাথা ওঠাতে পারছে না। তখন রাসুল (সা.) বলেন, তুমি কি মনে করছ যে তাকে কেউ বদনজর দিয়েছে? লোকটি বলল, হ্যাঁ আমর ইবনে রবিআ (বদনজর দিয়েছে)।

অতঃপর রাসুল (সা.) আমির ইবনে রবিআকে ডেকে ক্রোধান্বিত হয়ে তাঁকে বলেন, তোমাদের কেউ নিজের মুসলমান ভাইকে কেন হত্যা করছ? তুমি ‘বারাকাল্লাহ’ কেন বললে না? এবার তুমি তার জন্য গোসল করো। অতএব, আমির হাত-মুখ, হাতের কনুই, হাঁটু, পায়ের আশপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধৌত করে ওই পানি একটি পাত্রে জমা করল। সেই পানি সাহলের দেহে ঢেলে দেওয়া হলো। অতঃপর সাহল সুস্থ হয়ে গেল এবং সবার সঙ্গে রওনা হলো। (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস : ১৬৮৯)

মহানবী (সা.) তাঁর উম্মতকে বদনজর সম্পর্কে গুরুত্ব দিয়ে সতর্ক করেছেন। এক হাদিসে এসেছে : ‘অশুভ দৃষ্টির প্রভাব সত্য। যদি কোনো কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করত, তাহলে অশুভ দৃষ্টিই তা করতে পারত।’ (মুসলিম শরিফ, হাদিস : ৫৮৩১; ইবনে মাজাহ, হাদিস : ৩৬৩৯)

অন্য হাদিসে আরো শক্ত ভাষায় মহানবী (সা.) বলেছেন, ‘অশুভ দৃষ্টি মানুষকে কবরে এবং উটকে পাতিলে প্রবেশ করিয়ে ছাড়ে।’ (সহিহুল জামে লিশ শায়েখ আলবানি, হাদিস : ৪১৪৪) তাই মানুষের উচিত আল্লাহর ওপর ভরসা করা, মানুষের বদনজর ও কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By