মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গ নিয়ে বড় সিদ্ধান্ত মোদির, দিলেন যে ঘোষণা 

সীমু দা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যটিতে বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন চালু না থাকা কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবার পশ্চিমবঙ্গেও বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজেপির এই জয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের অবসান হয়েছে। এরপরই দিল্লিতে দলীয় কার্যালয়ে দেওয়া বিজয় ভাষণে মোদি পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ চালুর ঘোষণা দেন।

এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। এছাড়া ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

মোদি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন যাত্রা শুরু হয়েছে এবং রাজ্যের মানুষ উন্নয়ন, আস্থা ও নতুন আশার পথে এগিয়ে যাবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অভিবাসন কমানোর জন্য সরকার কাজ করবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই স্বাস্থ্যবিমা প্রকল্প অনুমোদনের কথাও জানান তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু রয়েছে। এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হলেও ব্যয় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকার নিজেদের স্বাস্থ্যবিমা কর্মসূচির কথা উল্লেখ করে এই প্রকল্প চালু করেনি। একইভাবে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দিল্লি সরকারও দীর্ঘদিন এ প্রকল্প গ্রহণ করেনি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনা করে বলেছিল, স্বাস্থ্যসেবার চেয়ে রাজনৈতিক বিবেচনাই বেশি প্রাধান্য পাচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By