মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আজও কয়েকটি ব্যাংকের শাখায় তালা দিলো আমানতকারীরা

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%9C%E0%A6%93 %E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

চট্টগ্রামের আগ্রাবাদে আজও একীভূত হওয়া ব্যাংকগুলোর কয়েকটি শাখায় তালা দিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।

সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েকশ গ্রাহক মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর তারা ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দেন।

এ সময় আমানতকারীরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন।

আমানতকারী আবদুল্লাহ আল মাহমুদ জানান, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা ব্যাংকে রেখে কি অপরাধ করেছি? আমার টাকা আমি ফেরত নেব, তাতে আবার হেয়ার কাট কিসের? আমাদের টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোনো তালবাহানা চলবে না।

আন্দোলনকারীরা জানান, আমরা নিয়ম অনুযায়ী সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছি। এখন শাখায় শাখায় তালা দেয়ার কর্মসূচি চলছে। সামনে আরও বড় আন্দোলনের কর্মসূচি আসবে। এভাবে আমাদের কষ্টের টাকা বেহাত হতে দেব না।

প্রসঙ্গত, গতকাল রোববার (৩ মে) এয়ারকাট বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন ইউনিয়নের ব্যাংকের খাতুনগঞ্জ শাখা অফিসে তালা ঝুলিয়ে দেন ভুক্তভোগী গ্রাহকরা।

গ্রাহকদের দাবি, অযৌক্তিকভাবে এয়ারকাট ব্যবস্থা চালু করা হয়েছে। যা গ্রাহকদের স্বার্থ পরিপন্থি। একই সঙ্গে সরকারি ঘোষণার পরও ব্যাংকগুলোতে লেনদেন স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ গ্রাহকদের।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By