মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, কলেজছাত্রের বিরুদ্ধে মামলা

সীমু দা
রবিবার, ৩ মে, ২০২৬, ১০:২০ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর সেই দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে শনিবার (২ মে) রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত কলেজছাত্রের নাম নোমান মন্ডল (২১)। সে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মন্ডলের ছেলে এবং বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভূতবাড়ি গ্রামের এক পরিবহন শ্রমিকের মেয়ে (১৭) এর সঙ্গে গত এক বছর আগে নোমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা কর্মস্থলের কারণে টাঙ্গাইলে অবস্থান করেন। গত ৪ ফেব্রুয়ারি ওই ছাত্রীর মা টাঙ্গাইলে স্বামীর কাছে গেলে বাড়িতে একা থাকার সুযোগ নেয় নোমান। ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নোমান বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ সময় সে কৌশলে নিজের স্মার্টফোনে এই দৃশ্য ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১২ মার্চ রাতে ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি কাঠ বাগানে ফের ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে নোমান তাকে প্রত্যাখ্যান করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রবিবার (৩ মে) সকালে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বগুড়া আদালতে হাজির করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্ত নোমান মন্ডল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। পৈশাচিক এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By