কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, যারা তার জানাজা পড়াবে না বলে মন্তব্য করছে, তারা জামায়াতের লোক। তিনি এসব কথা বলেন গতকাল শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে।
ফজলুর রহমান আরও বলেন, তার বহু পীর, আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ হুজুর আছেন। জানাজার জন্য মানুষের অভাব হবে না বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, যারা জানাজা না পড়ানোর কথা বলছে, আল্লাহ চাইলে তাদের আগেই নিয়ে যেতে পারেন।
তিনি আরও জানান, “আমি এমপি হয়েছি, এটা আমার পলিটিক্যাল রিলিজন। কিন্তু আমার আধ্যাত্মিক বিশ্বাস ভিন্ন। আমি আল্লাহর রাসূল ও কোরআনে বিশ্বাসী একজন মানুষ।”
আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। কারণ আমি হলাম আহলে সুন্নাতুল জামায়াতের লোক।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);