মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

শেরপুরের খন্দকার টোলা-ফুলতলা সড়কে লাখো মানুষের চরম দুর্ভোগ

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গুরুত্বপূর্ণ খন্দকার টোলা সড়কটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় সড়কটির পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চারটি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে। সরেজমিনে দেখা যায়, খন্দকার টোলা, সাধুবাড়ী, মামুরশাহী, আয়রা, ভায়রা, উচড়ংসহ প্রায় ৫০টি গ্রামের শহরের প্রধান স্থান খন্দকারটোলা। এই সড়কের পাশে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে রাস্তার ওপর নোংরা পানি জমে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় কাদার সঙ্গে নর্দমার পানি মাড়িয়ে চলাচল করতে হয় তাদের। খন্দকারটোলা এই সড়কের সঙ্গেই সংযুক্ত রয়েছে ৫শ বছরের ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম এই স্থাপনাটি দেখতে প্রতিনিয়ত দেশি-বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু সড়কের বেহাল দশা দেখে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, যা দেশের পর্যটন খাতের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যটকদের অনেক সময় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে মসজিদে প্রবেশ করতে হয়। এছাড়াও সেরুয়া বটতলা টু ফুলতলা রাস্তাটি প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত। এই রাস্তারও একই এই সড়কের পাশে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে রাস্তার ওপর নোংরা পানি জমে রাস্তার পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে মরণফাঁদে পরিণত হয়েছে।

অটোরিকশা চালক মহিউদ্দিন ও রমজান আলী আক্ষেপ করে বলেন, সারাদিন যা আয় করি, তার সিংহভাগ চলে যায় গাড়ির মেকানিকের পেছনে। ভাঙা রাস্তার কারণে অটোর পার্টস ঘনঘন নষ্ট হয়। ৬ জনের জায়গায় ৪ জন যাত্রী নিয়েও গাড়ি চালানো দায় হয়ে পড়েছে। যাত্রী ইয়াসিন, আরাফাত ও শামীম বলেন, ভাঙা রাস্তায় অটোরিকশা চললে ঝাকুনিতে অনেকের মাথা গাড়ির ছাদে লেগে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের। গত বছর এলাকাবাসী নিজ উদ্যোগে ইট বিছিয়ে চলাচলের ব্যবস্থা করলেও বর্তমানে সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, জনদুর্ভোগের বিষয়টি আমি বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তুবরাদ্দ না থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, সড়কটি সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম বরাদ্ধ না থাকায় কাজ হয়নি। আবার প্রস্তুতি করেছি চিঠি অর্থ বরাদ্দ পাওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে। দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By