মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সীমু দা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF

ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এই অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জুন ডেলিভারির ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুলাই মাসের সরবরাহের জন্য দাম বেড়ে হয়েছে ১০৪.৩৩ ডলার।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম প্রায় ৭০ ডলারে ছিল, সেখান থেকে ধীরে ধীরে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে যা যুদ্ধ শুরুর সময়কার উচ্চ পর্যায়ের কাছাকাছি।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছিল। পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে।

এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে ওয়াল স্ট্রিট-এও। টানা ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গিয়ে বাজারে দেখা দিয়েছে নিম্নমুখী চাপ। 

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি দ্রুত স্থিতিশীল না হয়, তবে জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By