ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম শফিক। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ‘সেরা ব্রিকস’, ‘সুরমা ব্রিকস’ ও ‘সফল ব্রিকস’-কে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম শফিক জানান,পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);