মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

সীমু দা
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে এবং আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন বলেন, রাত বারোটা দিকে আমি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। সকাল দশটার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায়। তখনও ঘরের ভিতরে আসবাপত্রে আগুন জ্বলতে ছিল। জানালার গ্লাস এলাকাবাসীর সহযোগিতা ভেঙে আগুন নেভানো হয়। স্থানীয় বাসিন্দা আশরাফ আলী ও লিমন হাসান জানান, ফাঁকা বাড়িতে রাতের আধাঁরে চুরি করে আবার আগুন লাগিয়ে দেওয়া এটা স্বাভাবিক কোন ঘটনা নয়। এমন নৃশংসতা আমরা আগে কখনো দেখিনি।

ডা. রোকনুজ্জামান কিরন বলেন, রোববার বাড়িতে কেউ ছিলনা। পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। রাতে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে বাড়ির বিভিন্ন মালামাল, দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং থানা পুলিশকে জানিয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তথ্য প্রমানের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By