মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা ও অপহরনের চেষ্টা

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভিতে কর্মরত সাংবাদিক দেওয়ান ইমনের উপর হামলা ও তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিজ কার্যালয় ছেড়ে এভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে সংবাদকর্মীকে অপহরণ চেষ্টার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

ভুক্তভোগী সাংবাদিক বেসরকারি টেলিভিশন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। তিনি সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে দেশ টিভিতে সংবাদ প্রচার করার কারণে তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনসহ বেশ কয়েকজন সংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে যান। এসময় সেখানে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের পক্ষে কাজ করছিল অনুমোদনহীন পোর্টালের বহিরাগত কয়েকজন লোক। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসলে তারা বহিরাগত লোকজনের পরিচয় জানতে চান। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে পরিচয় জানতে চাইলে সাব-রেজিস্ট্রার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর হামলা করে এবং দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে অপহরণের চেষ্টা চালায়।

ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন জানান, সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের দুর্নীতির তথ্য অনুসন্ধান করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে তার অফিসে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছেন। সেখানে কিছু করতে না পেরে তাকে হুমকি দিয়ে আসছিলেন, যার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে আজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে তার উপর হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক তার কঠিন শাস্তি এবং অপসারণ দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ভাড়া করে আনা প্রায় ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী আজ সংবাদকর্মীদের উপর হামলায় অংশ নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভাড়াটে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেওয়ান ইমনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুর্নীতির সংবাদ প্রচার করায় দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, সংবাদকর্মীকে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনাটি জানতে পেরে সংবাদকর্মীদের ডেকে কথা বলেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। একজন সরকারি কর্মকর্তা কর্তৃক সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর হামলা এবং অপহরণ চেষ্টার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে সাব-রেজিস্ট্রারের সাথে বিষয়টি নিয়ে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

তবে, সন্ত্রাসী হামলা এবং সংবাদকর্মীকে তুলে নেওয়ার বিষয়ে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের কাছে জানতে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By