মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%AE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার পুত্র ইমন সাহা (২৫); ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের পুত্র জয় চন্দ্র শীল (২৫); চকবাজার (পুলিশ ফাঁড়ী সংলগ্ন) এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর পুত্র লিটন চক্রবর্তী (৪০); ভাটপাড়া এলাকার জাকির হোসেনের পুত্র আল আমিন (২৫); কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটপাড়া (আইএমপি বেকারি সংলগ্ন) এলাকার লিটন মিয়ার পুত্র রায়হান কবির রাব্বি (৩৩); বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩০); শিমপুর এলাকার আঃ মতিনের পুত্র রাকিব (২৩); এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভূবনঘর, বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের পুত্র তাসরিফ হাসান লিয়ান (২৩)।

ওসি মোঃ লুৎফুর রহমান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

পরে গ্রেফতারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদকদ্রব্য সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By