সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AA

“ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” এই নামগুলো ব্যবহার করে ফেসবুকে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সরফরাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে লিমন শেখ (২১), পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, আকাশ শেখ, ফারুক মোল্যা ওয়ফে অনিক, লিমন শেখ, লিমন মোল্যা এই ৪জন দীর্ঘদিন ধরে “ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা করে আসছিল। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার এর নিকট একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার এর নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্বাবধানে এসআই মো. জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা অনলাইনে বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By