মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল নিউজিল্যান্ড

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1

ব্যাট হাতে সফরকারী নিউজিল্যান্ডের শুরুটা দেখে মনেই হচ্ছিল তাদের দলীয় রান আজ দুইশ ছাড়াবে। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারায় কিউইরা। ফলে ১৮২ রানেই থামল কিউইদের ইনিংস।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টস হেরে শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলীয় – রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৮৩ রান।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে এই রান কাঙ্ক্ষিতই ছিল। যদিও নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা দেখে মনে হচ্ছিল তাদের দলীয় রানটা দুইশ ছুঁয়ে ফেলবে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬১ রান জমা করেছিল কিউইরা। ১০ ওভার শেষ হওয়ার আগেই দলীয় একশ রান করে ফেলে সফরকারীরা।

উইকেট হারালেও রানের গতি সচল রাখে নিউজিল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। এছাড়াও অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন দায়িত্বশীল ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By