সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

বগুড়া জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় তার অসামান্য কর্মদক্ষতা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নজরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী। এছাড়াও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নজরুল ইসলাম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই স্বীকৃতি শেরপুর উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

এই অর্জনে নজরুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ সম্মাননা তার কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। তিনি আগামীতে শেরপুর উপজেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও সুসংহত করতে সকলের সহযোগিতা কামনা করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By