মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যুদ্ধবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে সাবেক সেনাসহ আটক ৬০

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%AC%E0%A7%A6

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিবাদে রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করতে গিয়ে ডজনখানেক মার্কিন সামরিক ভেটেরান (সাবেক সেনা) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবন কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এটি সাম্প্রতিক সময়ে ভেটেরানদের নেতৃত্বে অন্যতম বড় ধরনের অসহযোগ আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নেওয়া ৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়। তারা নিরাপত্তা বাহিনীর বারবার নির্দেশ সত্ত্বেও স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান।

বিক্ষোভকারীদের অনেকেই ‘ভেটেরান্স ফর পিস’ ও ‘অ্যাবাউট ফেস’ নামের সংগঠনের সঙ্গে যুক্ত। তারা “চিরস্থায়ী যুদ্ধ” নীতির বিরোধিতা করেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা, বিশেষ করে গাজায় ইসরায়েলের অভিযানসহ অন্যান্য পদক্ষেপের সমালোচনা করেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা জানান, এটি ইরাক যুদ্ধের সময়কার যুদ্ধবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা। কেউ কেউ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার সতর্ক করার পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ বিক্ষোভ ও নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামরিক নীতি নিয়ে ভিন্নমতের উপস্থিতি এবং ইরান ইস্যুতে বাড়তে থাকা উত্তেজনার নতুন মাত্রা তুলে ধরেছে।

সূত্র: স্টেটসম্যান নিউজ সার্ভিস।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By