মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো ইইউ

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%87%E0%A6%87%E0%A6%89

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দু’জন ইইউ কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন কূটনীতিক জানিয়েছেন, ইইউর রাষ্ট্রদূতদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তন করা হবে। এর ফলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা খর্ব করার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব হবে।

ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকা তৈরি করবে বলে জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বন্ধ হয়ে যায়, যা বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে।

এর আগে গত জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল ইইউ। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত মার্চেও বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত শুক্রবার ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলে ডজনেরও বেশি ট্যাঙ্কার সেখান দিয়ে যাতায়াত করে। তবে মার্কিন নৌবাহিনী একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর চলমান যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই ইইউ এই নতুন নিষেধাজ্ঞার পথে হাঁটল।

উল্লেখ্য, ইইউর নিয়ম অনুযায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার তালিকা প্রস্তুত করে এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, আর সামগ্রিক খাতের ওপর বিধিনিষেধ তদারকি করে ইউরোপীয় কমিশন। এই নতুন পদক্ষেপের ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By