মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিনেমা হলের আড়ালে বিশেষ কক্ষে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৩৭

সীমু দা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A9%E0%A7%AD

রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষ থেকে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে, যারা সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। বাকি দুইজন সিনেমা হলের কর্মচারী।

সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, নগরীর শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সময়ে সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যাদের পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে।

এর আগে, গত ১৫ এপ্রিল বুধবার রাতে নগরীর স্টেশন রোড শাপলা ব্রিজ-সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, হোটেলটিতে দীর্ঘদিন ধরে গোপনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By