বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক শাহিন হোসেনের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
শাহিন হোসেনের ছেলে নাজমুল শাহরিয়া বলেন, শনিবার বিকালে বাড়ির সদস্যরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং আগুনে লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের দুটি কক্ষ গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসার জন্য বাড়িতে রাখা নগদ ২ লাখ টাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);