আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলুন—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ব্যাপক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে শহরের জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব কমানোই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। এদিন পৌর কার্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু করে কিচেন মার্কেট ও বিকাল বাজার এলাকার প্রধান ড্রেন ও সড়কগুলোর বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ এবং উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা।
পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন ড্রেনে প্লাস্টিক ও পলিথিনসহ গৃহস্থালির বর্জ্য জমে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের ড্রেনগুলো পরিষ্কার করার একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইসাথে মশক নিধনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু এ সময় গণমাধ্যমকে বলেন: পৌরসভার কিছু সীমাবদ্ধতা থাকলেও নাগরিকদের আন্তরিক সহযোগিতা পেলে শহরের সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ড্রেনে প্লাস্টিক বা ময়লা না ফেলার জন্য আমি পৌরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
পৌর কর্তৃপক্ষ আরও জানায়, শুধু পরিষ্কার করলেই হবে না, ড্রেনগুলো সচল রাখতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে পৌরবাসীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে এই অভিযান থেকে। শহরের প্রতিটি রাস্তা ও ড্রেন পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);