সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A9%E0%A7%A6

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।


খবর বার্তাসংস্থা রয়টার্স।


শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২।


ডেরা ইসমাইল খান জেলায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। এসব হামলার মূল লক্ষ্য থাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এসব হামলায় অনেক বেসামরিকেরও মৃত্যু ঘটে।


এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, জেলার দারাজিন্দা এলাকার আমান মেলায় বিস্ফোরণটি ঘটেছে। দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যায়।


পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স।


চলতি সেপ্টেম্বর মাসেই ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা লঙ্ঘনের ও প্রাণঘাতী বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By