জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) হয়ে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “‘হাসনাত আব্দুল্লাহ’ নামে আমার ব্যক্তিগত প্রোফাইলটি কিছুদিন আগে ডিজেবল করা হয়েছে। ভারতবিরোধী অবস্থান ও কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের ভিত্তিতে এটি বন্ধ করা হয়েছে।”
হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিয়মিত তার ভেরিফায়েড পেজ থেকেই সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।
তিনি সমর্থকদের প্রতি অনুরোধ জানান, তার বক্তব্য ও সংবাদগুলো সবাইকে পৌঁছে দেওয়ার জন্য এই পেজটি শেয়ার করতে। ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন তিনি ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);