শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

সীমু দা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলের তিনটি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। গত বুধবার দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি এই তথ্য জানিয়েছেন।


মহাকাশশিল্পের উন্নয়নকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে হাশেমি জানান, রাশিয়ার সহযোগিতায় একই সঙ্গে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, যা এই খাতের জন্য একটি বড় অর্জন। ‘পায়া’, ‘জাফর’ ও ‘কাওসার’ নামের এই তিনটি স্যাটেলাইট সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।


শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলে মোট ২৪টি স্যাটেলাইট থাকবে, যার মধ্যে ১৮টি মূল এবং ৬টি রিজার্ভ হিসেবে রাখা হবে। বাকি স্যাটেলাইটগুলো পরবর্তী বছরগুলোতে পর্যায়ক্রমে মহাকাশে পাঠানো হবে। এর পাশাপাশি, প্রথমবারের মতো কু-ব্যান্ড প্রযুক্তিতে তৈরি টেলিযোগাযোগের কাজে ব্যবহারের জন্য ‘নাহিদ-২’ স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনাও রয়েছে দেশটির।


এদিকে সাম্প্রতিক সংঘাতে ইরানের কিছু মহাকাশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও অবকাঠামো উন্নয়নের কাজ থেমে নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার স্পেস সেন্টারের প্রথম ধাপের নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে যোগাযোগ ও রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার করা হবে।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By