শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সাইফুল ইসলাম শহিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত সমর্থিত এই এমপি প্রার্থী বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।”

এ সময় তিনি দলের নেতাকর্মীদের জন্য দোয়া করে বলেন, “কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি- আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”

উল্লেখ্য, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By