সৌদি আরবে এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, হজের অন্তত ১০ দিন আগেই প্রয়োজনীয় সব টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং হজের সময় ভিড়ের মধ্যে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, টিকার মাধ্যমে শরীরে প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত টিকা গ্রহণ করা উচিত।
এবারের হজে হজযাত্রীদের জন্য যেসব টিকা নেওয়া বাধ্যতামূলক বা জরুরি করা হয়েছে তার মধ্যে রয়েছে মেনিনজাইটিস, কোভিড-১৯ এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। বিপুল জনসমাগমের কারণে এসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, যা রোধে এই টিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হজযাত্রীরা তাদের সুবিধামতো সেহাতি অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসব টিকা নিতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিশেষ ইমিউনাইজেশন ক্লিনিকগুলো থেকে এই সেবা পাওয়া যাবে।
মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব টিকা একসঙ্গে বা আলাদাভাবে নেওয়া সম্ভব। এই টিকাগুলো সম্পূর্ণ নিরাপদ এবং গর্ভবতী নারীদের জন্যও অনুমোদিত মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে।
প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মক্কায় সমবেত হন। এই বিশাল জনসমাগমে হজযাত্রীরা যেন সুস্থভাবে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতেই সৌদি সরকার প্রতিবারই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);