বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার ২টি অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানাসহ গুড়িয়ে দিল প্রশাসন

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%87%E0%A6%9F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2

কুমিল্লার দেবিদ্বারে ২ টি অবৈধ ইটভাটা ১০ লক্ষ টাকা জরিমানাসহ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। “এমবিসি” ব্রিক্সফিল্ডের মালিক মো. সবুর ভূঁইয়া “হাই কোর্টের কাগজ দেখিয়েও রক্ষা করতে পারেনি ইটভাটা” এমন অভিযোগ তুলেন। পরে ম‍্যাজিস্ট্রেটের সামনেই ইটভাটার মালিক ক্ষোভ ঝরালেন সংবাদ সম্মেলনে।

ঘটনাটি ঘটে বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টায় “কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার পানুয়ারপুল বাসস্ট্যান্ড সংলগ্ন “এমবিসি” ব্রিক্সফিল্ডে। একই দিন বেলা সোয়া ১টায় পার্শ্ববর্তী দক্ষিণ ভিংলাবাড়ি অবৈধভাবে পরিচালিত হওয়া ৩নং রসুলপুর ইউপি চেয়ারমান মো. শাহজাহান সরকারের “একতা ব্রিক্স ফিল্ড”টি গুড়িয়ে দেয়া হয়। একই সাথে “এমবিসি ব্রিক্স ফিল্ড” ও “একতা ব্রিক্স ফিল্ড”র মালিককে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের কিশোর কুমার দাসের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মতিনের নেতৃত্বে একদল পুলিশ, মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়‍্যার হাউজ’র মো. আমজাদ হোসেনের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মী, কুমিল্লা র‍্যাব-১’র ডিএডি মো. মনসুর আহমেদের নেতৃত্বে একদল র‍্যাব সদস‍্য ও জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন।

“এমবিসি” ব্রিক্সফিল্ডের মালিক সবুর ভূঁইয়া “হাই কোর্টের কাগজ দেখিয়েও তার ব্রিক্স ফিল্ডটি রক্ষা করতে না পেরে, ম‍্যাজিস্ট্রেট্র সামনেই সংবাদ সম্মেলনে ইটভাটার মালিক ক্ষোভ ঝেরে বলেন, আমি পরিবেশ ছারপত্রের জন‍্য হাই কোর্টে মামলা করেছি, আমার মামলা চলমান। প্রায় ৪৫ বছর ধরে এখানেই ইটভাটার ব‍্যবসা করে আসছি। আজ রাজনৈতিক প্রভাবে আমাকে পথে বসিয়েছেন, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতির সম্মূখীন হলাম।

একতা ব্রিক্স্র পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার বলেন, আমরা ব্রিক্স ফিল্ডটি সম্প্রতি ক্রয় করেছি, কাগজপত্রের জন‍্য আবেদনও করেছি। এরই মধ‍্যে ব্রিক্স ফিল্ডটি ভেঙ্গে ফেলায় ব‍্যাপক ক্ষতির সম্মূখীন হলাম।

এ ব‍্যপারে ব্রাহ্ম‍্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, আমরা কোন রাজনৈতিক প্রভাবে বা ব্যক্তি বিবেচনায় অভিযান পরিচালনা করছিনা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ সালের ১৫এর (১) ধারায় ২ টি ইটভাটার চুলার চিমনি এবং কাঁচা ইটগুলো ধ্বস করে দেয়া হয়েছে, একই সাথে ৫ লক্ষ টাকা করে ২ টি ইট ভাটার মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এইচবিসি ব্রিকস্ মালিক সবুর ভূইয়া যে অভিযোগ করলেন তার কোন সত্যতা নেই। মামলার কাগজ দেখালেও আদালতের কোন নির্দেশনা নেই যে তিনি ইটভাটা পরিচালনা করতে পারবেন।

এ ব‍্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার মো. ফয়সল উদ্দিন বলেন, দেবিদ্বারের ২৪ টি ইটভাটার মধ‍্যে ১৬টি ইটভাটার কোন বৈধতা নেই, এমনকি পরিবেশ ছারপত্রও নেই। আজকের ২টি ইটভাটাসহ মোট ৭ টি ইটভাটা ধ্বংস করা হয়েছে। বাকী ৮টি অবৈধ ইটভাটা পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By