বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার

সীমু দা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের পটিয়া থেকে রিয়াদ বিন সেলিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, হ্যান্ড মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ তালিকায় রয়েছে—বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়াকিটকি সেট, একটি মেটাল ডিটেক্টর, সিগন্যাল লাইট, ‘মনিটরিং সেল’ পরিচয়পত্র এবং একাধিক মোবাইল ফোন।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

নাজমুল হাসান জানায়, রিয়াদ বিন সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে সম্পাদিত বা এআই-নির্মিত ছবি ব্যবহার করে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন। এভাবে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তদবির বাণিজ্য চালাতেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য করতেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া কামরুল হাসান নামে এক গ্রেফতার আসামিকে জেলে থাকার সময় তাকে জামিন করিয়ে দেওয়ার নামে তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার ৩’শ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ এবং মাদকের একাধিক মামলাও রয়েছে।

তার মোবাইল ফোন বিশ্লেষণ করে দেখা যায়- বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ ইত্যাদি পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য সরবরাহ করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করতেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By