বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সুনামগঞ্জের জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8

সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ১.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দেওয়ায় দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ডিপোটি ইউনিট সদর থেকে দূরবর্তী হওয়ায় দায়িত্ব পালনের সুবিধার্থে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করছেন। একইসঙ্গে অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি এলসি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক বা ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশের সময় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By