সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১

সালমান খানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। শুক্রবার (১৭ জুলাই) মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন এই জনপ্রিয় অভিনেতা।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেনের দাবি, আগের তুলনায় সালমান খানকে বেশ রোগা ও ক্লান্ত দেখাচ্ছিল। অনেকে মন্তব্য করেন, তার মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। এরপরই ভক্তদের একাংশের মধ্যে তার শারীরিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়।

তবে সবাই এ ধরনের মূল্যায়নের সঙ্গে একমত নন। অনেকের মতে, একটি মাত্র ভিডিও দেখে কারও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, সালমান খানের বয়স এখন ৬০ বছর। পাশাপাশি তিনি নিজেও এর আগে জানিয়েছিলেন, অনিয়মিত ঘুমের কারণে তার শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে।

উল্লেখ্য, এর আগেও সালমানের কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। তবে এবারও এ বিষয়ে সালমান খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

কাজের ক্ষেত্রে শিগগিরই ‘মাতৃভূমি’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। এছাড়া অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমায়ও কাজ করছেন তিনি। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By