যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সম্প্রতি জর্ডান, কুয়েত ও বাহরাইন হামলা চালিয়েছে ইরান। আর তেহরানের এই সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, ওই তিন আরব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ফিলিস্তিন তাদের পাশে রয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরে হামলা চালানোর পর ইরানও পাল্টা বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা ‘যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোতে’ হামলা চালায়।
এদিকে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মাহমুদ আব্বাসের কার্যালয় জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করে। একই সঙ্গে তিন দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে পদক্ষেপ নেবে, ফিলিস্তিন তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের হাশেমি রাজতন্ত্র, কুয়েত এবং বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র ও দেশটির জনগণ জর্ডান, কুয়েত ও বাহরাইনের পাশে রয়েছে।
তিন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে চালানো এসব হামলার মোকাবিলায়ও ফিলিস্তিন ওই দেশগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।
এছাড়া জর্ডান, কুয়েত ও বাহরাইন তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম বলে আস্থা প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্সি।
একই সঙ্গে তিন আরব দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নেবে, তার প্রতি পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);