সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আইইউবিএটিতে বিএনসিসি রমনা রেজিমেন্টে ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্স

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%87%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%8F%E0%A6%87%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণ কোর্সে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত মোট ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন বিমান শাখা এবং ১০ জন নৌ শাখার ক্যাডেট অন্তর্ভুক্ত ছিলেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যাডেটদের মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে তোলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্ট, বিএনসিসির রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট বিএ-৫৪২৩ মেজর মুহাম্মদ আব্দুস সালাম, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

পাঁচ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা প্রদান, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, আগুনে দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর এবং দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে সক্ষম করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By