শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সালমানের জন্মদিনে ‘প্রাক্তনের’ শুভেচ্ছা

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E2%80%98%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE

একসময় বলিউডে সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন পেরিয়ে তাদের সম্পর্ক বাস্তব জীবনেও প্রেমের রূপ নিয়েছিল। সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম আলোচনা হয়নি। এমনকি একসময় গুঞ্জন ছড়িয়েছিল—এই জুটি হয়তো বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী। জীবন আলাদা পথে এগোলেও সাবেক প্রেমিকের প্রতি তার সম্মান ও সৌজন্য যে আজও অটুট, সেটিই আবার প্রমাণ করলেন তিনি। ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সেই মনোভাব প্রকাশ করেছেন ক্যাটরিনা।

শনিবার (২৭ ডিসেম্বর) সালমান খান ৬০ বছরে পা রাখেন। এর আগের রাতে প্যানভেলের ফার্মহাউসে মধ্যরাতে তিনি উদযাপন করেন তার বিশেষ দিনটি। জন্মদিনের আয়োজন ছিল জমকালো ও রাজকীয়। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনো কমতি ছিল না বলে জানা গেছে।

এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন সালমান। তবে সব শুভেচ্ছার ভিড়েও আলাদা করে নজর কেড়েছে ক্যাটরিনা কাইফের বার্তাটি। বরাবরের মতোই তিনি সালমানকে ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন, যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘টাইগার, টাইগার, টাইগার— ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’

সালমানের সাবেক প্রেমিকের এই শুভেচ্ছা বার্তাটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা ক্যাটরিনার এই মহানুভবতার প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা ও পারস্পরিক সম্মান বজায় রাখা যে সম্ভব, তা ক্যাটরিনা প্রমাণ করলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By