বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

‘সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকব’

সীমু দা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষে সাকিবের দেশে ফেরা নিয়ে দোলাচল অব্যাহত আছে। তিনি মামলা মোকাবিলার পর নির্দোষ হয়ে ফিরলে নমনীয় থাকার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সাকিব-মাশরাফিকে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেছেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে সে তার ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে, মামলাগুলো মোকাবিলা করে যদি সে (নির্দোষ হয়ে) ফিরে আসে সেখানে আমরা নমনীয় থাকব।’

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। ওই সিরিজে সাকিবকে কি দেখা যাবে কি না এই প্রশ্নে ফাহিম বলেন, ‘না। আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে আরও অনেক ব্যাপার সামনে চলে আসবে বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে, কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে দল। দলের স্বার্থটা সবার প্রথমে দেখব আমরা। তারপর অন্য সবকিছু।’



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By