রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা যেতে পারে, তবে চক্রান্ত বা ষড়যন্ত্রের রাজনীতি দেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।
শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের বিভিন্ন ভুল জনগণের সামনে তুলে ধরা যেতে পারে। তবে ষড়যন্ত্র করা বা নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়ার সংস্কৃতি দেশের মানুষ গ্রহণ করে না।
এ সময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানান এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিহারের কথা বলেন।
রিজভী জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১১টায় তার সমাধিতে শ্রদ্ধা জানাবে দলটি। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি। পরে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);