বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

শ্রীলঙ্কায় কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৫

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A4 %E0%A7%A8%E0%A7%AB

শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয় দিনের মতো চলা রক্তক্ষয়ী এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বন্দি ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, কারাগারে সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং অন্য ২০ জন বন্দি বলে স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে নতুন করে অস্থিরতা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে সরকার।

একই সঙ্গে বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলিও চালায় বলে নিউজ ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের জের ধরেই কারাগারে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে রোববারও কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দুই বন্দি নিহত এবং আরও ৩৮ জন আহত হন।

নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সংঘর্ষের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে নেগোম্বো কারাগারে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছেন।

পৃথক প্রতিবেদনে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর বলেছে, সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের নেগোম্বো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, সকালে একদল বন্দি পরিকল্পিতভাবে হামলা চালানোর পর কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহিংসতা দমন এবং সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে গুলি চালান।

এর আগে গত শনিবার শুরু হওয়া পৃথক একটি অস্থিরতার পর কারা কর্তৃপক্ষ সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তবে তার পরই আবার নতুন করে এই সহিংসতার ঘটনা শুরু হয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By