বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট, জানা গেল কারণ

সীমু দা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%AE %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক এই কনসার্ট হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হওয়ায় কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজকরা জানান, টিকিট ক্রয়কারীরা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এদিকে কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকেই এ সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By