বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

শেরপুরে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A8

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীর অজান্তে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে শেরপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে নামধারী দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামলার প্রধান আসামি এরশাদ শিকদার ভুক্তভোগী ওই কিশোরীকে শহরের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে কিশোরীর অজান্তেই কৌশলে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিল অভিযুক্তরা। তারা কিশোরীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। দাবিকৃত টাকা না পেয়ে গত ২৭ মার্চ অভিযুক্তরা ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে এবং অবশেষে শুক্রবার রাতে পরিবারের সহযোগিতায় আইনের আশ্রয় নেয়। মামলায় এরশাদ শিকদার, কৌশিক ও সুরাইয়া নামের তিনজনকে আসামি করা হয়েছে।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, মামলা দায়েরের পরপরই আমরা অভিযান চালিয়ে রাত পৌনে ১১টার দিকে দু’জনকে গ্রেপ্তার করেছি। তাদের হেফাজত থেকে অপরাধের আলামত হিসেবে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই শেরপুর পৌর শহরের বাসিন্দা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মামলার বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত এই অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By