বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, ইসলামী ছাত্রশিবির কি শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়? তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানকে খাটো করতে গিয়ে শিবির উল্টো তাকে আরও প্রাসঙ্গিক করে তুলছে এবং একই সঙ্গে ওসমান হাদির গুরুত্ব কমিয়ে দিচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খান লেখেন, শিবির নেতারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন, তখনও শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে জানতেন। তার প্রশ্ন, যদি শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে, তাহলে অতীতে তার নামে কেন স্লোগান দেওয়া হয়েছিল?
তিনি আরও প্রশ্ন তোলেন, এখন কেন শেখ মুজিবুর রহমানের নামে থাকা হল বা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন শিবির নেতারা? তার ভাষ্য, গণঅভ্যুত্থানের সময় বা তার পরে শেখ মুজিবুর রহমানের অবস্থানে এমন কী পরিবর্তন ঘটেছিল, যার কারণে এই অবস্থান বদল দেখা যাচ্ছে?
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই তিনি শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি আস্থা রেখেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার প্রশ্ন, পরে এমন কী ঘটল যে তিনি সেই আদর্শ থেকে সরে এসে শেখ মুজিবুর রহমানের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন?
ফেসবুক পোস্টে রাশেদ খান মূলত শিবিরের কয়েকজন নেতার অতীত রাজনৈতিক অবস্থান এবং বর্তমান কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন এবং এ বিষয়ে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);