মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

শিক্ষকদের অবসরের টাকা মিলবে অনলাইনে

সীমু দা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87

আগামী দিনগুলোতে নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য অর্থ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত বর্তমান সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। এ ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি কিংবা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যও থাকবে না।


তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বিষয়ে সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ ও ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।


প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা বিস্তারে তার চালু করা ‘শিক্ষা উপবৃত্তি’ এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে।


তিনি অভিযোগ করে বলেন, পতিত ও পরাজিত ফ্যাসিবাদী সরকার ব্যাংক-বীমাসহ রাষ্ট্রের বিভিন্ন খাত থেকে ব্যাপক লুটপাট চালিয়েছিল। সেই লুটপাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় গঠিত অবসর ও কল্যাণ ট্রাস্টের দুটি তহবিলও রেহাই পায়নি।


তিনি আরও বলেন, জাল ইনডেক্স তৈরি, লুটপাটের সুযোগ সৃষ্টি করতে শিক্ষকদের কল্যাণ তহবিলের অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংসের মাধ্যমে তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By