শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহার করতে মিত্রদের আহ্বান

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তা ব্যবহারের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছে কিয়েভের মিত্ররা। লন্ডনে শুক্রবার (২৪ অক্টোবর) আয়োজিত এক বৈঠকে বক্তারা এই বিষয়ে কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে ইচ্ছুকদের জোটের (কোয়ালিশন অব দ্য উইলিং) বৈঠকে মস্কোর বিরুদ্ধে চাপ বৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মধ্যে ছিল, বৈশ্বিক বাজারের রুশ তেল-গ্যাসের প্রভাব কমানো এবং ইউরক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করা।

স্টারমার বৈঠক শেষে বলেন, জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার জন্য যে ঋণ তহবিল গঠন করা হবে, তা দ্রুত কার্যকর করার ব্যাপারে সবার মধ্যে পরিপূর্ণ ঐকমত্য রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইইউ নেতারা স্থগিত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য বৃহৎ ঋণ তহবিল তৈরির প্রস্তাব অনুমোদন করতে ব্যর্থ হন। বেলজিয়াম এ বিষয়ে আপত্তি তোলে, কারণ রাশিয়ার শত শত বিলিয়ন ডলার মূল্যের রিজার্ভ সেখানেই রাখা আছে।

জেলেনস্কি ইইউ নেতাদের কাছে দীর্ঘ-পাল্লার অস্ত্র এবং এই স্থগিত সম্পদ ব্যবহারের অনুমোদন চান। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানান, ক্রিসমাসের আগেই এ বিষয়ে সমাধান বের করা জরুরি, যাতে আগামী বছরগুলোতে ইউক্রেনের আর্থিক সহায়তা নিশ্চিত করা যায়।

এদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নয়ছয় করা হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রুশ তেল কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তা রাশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে না।

জেলেনস্কি ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তবে ট্রাম্প এখনও ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মতি দেননি। ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে বলেন, এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের ব্যাপার।

ব্রিটেনে সফরের শুরুতে জেলেনস্কি রাজা চার্লসের সঙ্গে উইন্ডসর ক্যাসেলে সাক্ষাৎ করেন। রাজা চার্লস ইউক্রেনের প্রতি তার সমর্থন বারবার প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By