বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

রাজবাড়ীতে ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:১১ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট, ভাকলা এলাকায় অবস্থিত চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে সাম্প্রতি ‘সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্সার সচেতনতা কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে উজ্জ্বলা উইমেন অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সিসিআই ফাউন্ডেশন।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠন দুটির প্রতিনিধি দল একাডেমিতে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এ উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।

সচেতনতামূলক এই কার্যক্রমে বিশেষভাবে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং দ্রুত শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিসিআই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট অনকোলজিস্ট ডা. লুবনা মরিয়াম, সামিয়া আফরিন-যিনি একজন ক্যান্সার সার্ভাইভার ও সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং একই সঙ্গে উজ্জ্বলা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এছাড়াও আর উপস্থিত ছিলেন- উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা পারভীন, যিনি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থিত সকলকে গভীরভাবে প্রভাবিত করে এবং ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রমটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By