বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান পদত্যাগ করছেন বলে জানিয়েছে পেন্টাগন। বুধবার (২২ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ফেলান ‘তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন’। তার স্থলে নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি হাং কাও ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করবেন।

তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের দাবি, ফেলানকে কার্যত বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে তার সম্পর্কের অবনতি ঘটে, যা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

সূত্র অনুযায়ী, একটি ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের ‘অবৈধ নির্দেশ না মানার’ পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলানের প্রতিক্রিয়া যথেষ্ট কঠোর ছিল না বলে তাকে দায়ী করেন হেগসেথ। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গেও তার মতবিরোধ ছিল, বিশেষ করে জাহাজ নির্মাণ প্রকল্প পরিচালনা নিয়ে। 

আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, এটি একটি নাটকীয় পরিবর্তন, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অভিযানে ব্যাপকভাবে জড়িত। যদিও অনেক অভিযানের নেতৃত্ব দেবে সেন্টকম এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান। তারপরও এটা বেশ বড় একটি পরিবর্তন, বিশেষ করে অবরোধের ওপর ট্রাম্পের নির্ভরতার কারণে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By