মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AD %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AC

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By